শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা জনশুমারিতে অংশ নেওয়া জাতীয় ও ধর্মীয় দায়িত্ব: খালিদ সাইফুল্লাহ রাহমানী খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তি মজলিস অনুষ্ঠিত পাকিস্তান ক্রমেই অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিশ্বে করোনা আক্রান্ত আরও ২৭ লাখ ৯৫ হাজার ৯৯৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। আগে এত দ্রুত করোনার সংক্রমণ বাড়তে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রামক ওমিক্রনের কারণেই বিপর্যয়ে পড়েছে বিশ্ব। ওমিক্রন প্রতিরোধে টিকার বুস্টার ও চতুর্থ ডোজ অনেক দেশে দেওয়া হলেও এর তাণ্ডব থেকে রেহাই মিলছে না।

আজ রোববার (২৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫৬ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৯৫ হাজার ৯৯৩ জন।

এর আগে শনিবার (২২ জানুয়ারি) মৃত্যু হয়েছিল ৯ হাজার ৩৪ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। যা করোনার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। ফলে করোনার ইতিহাসে সর্বোচ্চ আক্রান্তের পরের দিন মৃত্যু ও আক্রান্ত দুটোই কিছুটা কমেছে।

আর শুক্রবার (২১ জানুয়ারি) মৃত্যু হয়েছিল ৯ হাজার ৬৭ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ লাখ ৪৯ হাজার ৭৭০ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৪ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৬৭৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ১০ হাজার ১৩৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৭ কোটি ৮১ লাখ ৪২ হাজার ২৮৫ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৫৭ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৬২৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৯২ লাখ ১২ হাজার সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৪২২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ২০৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৯৭৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ