শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

টিকা না নিলে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা টিকা না নেওয়া থাকলে মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে না। এমন কড়া বিধিনিষেধ জারি হলো পাকিস্তানে। নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।

এনসিওসির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২২ জানুয়ারী) পাকিস্তানে মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে শুধুমাত্র টিকা দেওয়া থাকলেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়াও দেশটির সকল ধর্মীয় উপাসনালয়ে প্রবেশের জন্য মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও অন্তত ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় বাধ্যতামূলক করা হয়েছে।

জানা গেছে, পাকিস্তানের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ করোনা টিকা নেওয়ার পরও দেশটিতে সংক্রমণে হাজার বেড়ে গেছে। ফলে করোনার সংক্রমণ প্রতিরোধে আরও নানা বিধিনিষেধ আরোপ করেছে এনসিওসি। এনসিওসি দেশটির করোন ভাইরাসের বর্তমান পরিস্থিতির একটি বিশদ পর্যালোচনা করে এর বিস্তার রোধে একাধিক স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ