শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কনে কে কুরআনের ছায়ায় বিদায় দেয়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার ওয়েব সাইটে এক ভাই প্রশ্ন করেছেন, আমার নাম ত্বহা এবং আমি আলহামদুলিল্লাহ দেওবন্দি। আমি গর্বিত যে আল্লাহ আমাকে এমন ভালো আকিদা দান করেছেন।

আমার প্রশ্ন হল, কনে বিদায়ের সময় কনেকে কুরআনের ছায়ায় বিদায় দেওয়া হয়, এটা কি সঠিক? আমি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে দেখেছিলাম যে কনে কে কোরআনের ছায়ায় বিদায় দেয়া হয়নি। তখন কেউ আমার খালাকে জিজ্ঞাসা করেছিল আপনি কেন তাকে কোরআনের ছায়ায় রেখে যাননি? তিনি বললেন, আমি জানি না, এটা কি সত্যি নাকি?

এটা কি করতে হয়? কেউ তাদের বলেছিল যে এটি ঠিক নয়। শরিয়তে এসব কিছু নেই। এটার সম্পর্কে শরিয়ত কী বলে বিস্তারিত জানালে উপকৃত হবো।

দারুল উলুম দেওবন্দ উত্তর নং ৯৫৮০ তে বলা হয়, কনেকে কুরআনের ছায়ায় রেখে যাওয়ার আচার শরিয়ত দ্বারা প্রমাণিত নয়, এটি পরিত্যাগ করা উচিত।

শরিয়তের নির্দেশ হলো কুরআন তেলোয়াত করা ও কুরআনে নির্দেশ করা বিষয়ের উপর আমল করা। এছাড়াও সালফে সালেহীনরা অমাাদের যে সব বিষয়ে বলেছেন সেগুলোর উপর আমল করতে হবে। তারা কনে বিদায়ের সময় তাকওয়া ও নেক কাজের প্রতি নির্দেশ দিতেন। মূলত নববধুকে স্বামীর সঙ্গে সুন্দর আচরণ, কুরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার নির্দেশ প্রদান করে বিদায় জানাবে।

সূত্র: দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ

ওআই/মুফতি আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ