শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমন ও মৃত্যু বেড়েই চলেছে। আগে এত দ্রুত করোনার সংক্রমন বাড়তে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রামক ওমিক্রনের কারণেই বিপর্যয়ে পড়েছে বিশ্ব। ওমিক্রন প্রতিরোধে টিকার বুস্টার ও চতুর্থ ডোজ অনেক দেশে দেওয়া হলেও এর তাণ্ডব থেকে রেহাই মিলছে না।

এ পরিস্থিতিতে শনিবার (২২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৪ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। যা করোনার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) মৃত্যু হয়েছিল ৯ হাজার ৬৭ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ লাখ ৪৯ হাজার ৭৭০ জন। আর বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মৃত্যু হয়েছিল ৮ হাজার ৮০৮ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছিল ৩৪ লাখ ৪৪ হাজার ২৮৩ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩ হাজার ১৬০ জনে। আর সুস্থ হয়েছেন ২৭ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩৪৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৭৭ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৮৭ হাজার ৬৪৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৮৯ লাখ ১ হাজার ৪৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৯১১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৭৪১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৬৪৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ