শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ!

শীত-তুষারপাতে তীব্র কষ্টে সিরিয়ান শরণার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শীতের মধ্যে প্রবল বৃষ্টি ও তুষারপাতের কারণে কষ্টে আছেন দেশটির বাস্তুচ্যুত শরণার্থীরা। তাবুতে বাস করা এসব সিরিয়ান শরণার্থীরা খারাপ আবহাওয়ার কারণে এখন ভীষণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

সিরিয়া ও তুরস্কের সীমান্ত অঞ্চল ইদলিবে অবস্থিত অনেক শরণার্থী ক্যাম্প এখন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। শরণার্থী ক্যাম্পগুলো বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় এখানকার শত শত সিরিয়ান পরিবার এখন কষ্টে আছেন।

এ বিষয়ে আনাদোলু এজেন্সিকে সিরিয়ান শরণার্থীদের নিয়ে কাজ করা সংস্থা রেসপন্স কোঅর্ডিনেশন গ্রুপের পরিচালক মোহাম্মদ হাল্লাজ বলেন, সিরিয়ার ইদলিব ও আলেপ্পো অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির সাধারণ জনগণ ভীষণ কষ্টে আছেন। কারণ, প্রবল বৃষ্টির কারণে এখানকার ৭৯ শরণার্থী ক্যাম্প পানিতে তলিয়ে গেছে।

সিরিয়ার বিভিন্ন মানবিক ইস্যু নিয়ে কাজ করা জাতিসঙ্ঘের কার্যালয় থেকে বলা হয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টি ও তুষারপাত দেখা দিয়েছে। এ কারণে বিভিন্ন শরণার্থী ক্যাম্প, তাবু ও সাধারণ মানুষের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়েছে।

এক বিবৃতিতে জাতিসঙ্ঘ জানিয়েছে, এখন এসব সিরিয়ান শরণার্থীকে নিরাপদ স্থানে নেয়া প্রয়োজন। তাদের শীতের কষ্ট থেকে রক্ষায় প্রয়োজনীয় উষ্ণতার (হিটার) ব্যবস্থা করতে হবে। ধ্বংস হওয়া তাবুগুলোকে পুনরায় স্থাপন করতে হবে। তৈরি খাবার সরবরাহ করতে হবে এবং শীতবস্ত্র বিতরণ করতে হবে।

সূত্র: ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ