শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা জনশুমারিতে অংশ নেওয়া জাতীয় ও ধর্মীয় দায়িত্ব: খালিদ সাইফুল্লাহ রাহমানী খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তি মজলিস অনুষ্ঠিত পাকিস্তান ক্রমেই অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

গ্যাসের দাম বৃদ্ধি না করে লুটপাট বন্ধ করুন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গ্যাসের দাম না বাড়িয়ে এ খাতের লুটপাট বন্ধ করলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না।

আজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্রে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, গাজী আলী হায়দার, আলহাজ্ব মো. আবু তাহের, মো. ফজলুল হক মৃধা, এইচএম মোস্তফা জামান ঢালী, আলহাজ্ব ইসমাঈল হোসেন প্রমুখ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দীর্ঘদিন করোনায় যখন সাধারণ মানুষ বিপর্যস্ত, মানুষ সাধারণভাবে জীবন যাপন করাই কঠিন হয়ে পড়েছে। আবার এর মধ্যে তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সবকিছুর দাম বেড়ে জনজীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলবে।

তিনি বলেন, কতিপয় ব্যবসায়ীর সুবিধার জন্য জনগণের কাঁধে এই বোঝা চাপিয়ে দেওয়ার চক্রান্ত বরদাশত করা হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ