মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করছে ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফ্রান্সে আবারও মুসলিমবিরোধী আইন পাস করার পক্ষে ভোট দিয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। নতুন এ আইনে দেশটির মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করা হচ্ছে। খবর আরব নিউজের।

এতে বলা হয়, খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়। যেহেতু স্কার্ফ পরলে একটি সাম্প্রদায়িক পরিচয় প্রকাশ পায়, তাই নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা।

বিলটি উত্থাপন করে কট্টর ডানপন্থি দল লেস রিপাবলিকান। আর একে সমর্থন দেন ক্ষমতাসীন দলের সদস্যরা। মন্ত্রিসভায় ১৬০-১৪৩ ভোটে বিলটি পাস হয়।

ফ্রান্সের সরকার ২০০৪ সালে সব সরকারি স্কুলে হিজাব এবং অন্য ধর্মীয় পরিচয় বহন নিষিদ্ধ ঘোষণা করলে বহু মুসলিম মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।

বহু মুসলিম কিশোরীর শিক্ষাজীবনে নেমে আসে অন্ধকার। নানাভাবে ব্যঙ্গ বিদ্রূপ ও প্রশ্নবাণে অতিষ্ঠ হয়ে ওঠে মুসলিম নারীদের দৈনন্দিন জীবন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ