শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিজেপিতে যোগ দিলেন জেনারেল বিপিন রাওয়াতের ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন বিজয় রাওয়াত ৷ বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি৷

বিধানসভা ভোটের মুখে এই যোগদান খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা৷ বিজয় রাওয়াতের ভাই হলেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ যিনি গত বছর ৮ ডিসেম্বর সস্ত্রীক চপার দুর্ঘটনায় প্রাণ হারান৷ সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন । ভোট হবে উত্তরাখণ্ডেও। তার আগেই কপ্টার দুর্ঘটনায় নিহত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াতকে দলে নিয়ে বড় চমক দিলো বিজেপি।

বুধবার পুষ্কর সিং ধামির সাথে বিপিন রাওয়াতের ভাইয়ের সাক্ষাৎ নিয়ে ব্যাপক তোলপাড় হয় রাজনৈতিক মহলে। সাক্ষাতের পর কর্নেল বিজয় রাওয়াত বলেন, ‘রাজ্য নিয়ে তার (উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর) দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে। আমার ভাইয়ের যা ভাবনা ছিল, তার সঙ্গে মিলে যায় এই ভাবনা।’

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম আগেই দাবি করেছিল, কর্নেল বিজয় রাওয়াত জানিয়েছেন দিল্লিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে তিনি দেখা করেছেন। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন। কর্নেল রাওয়াত বলেছিলেন, ‘দিল্লিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে আমি দেখা করেছি। আগামী কয়েক দিনের মধ্যেই দেরাদুনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেব।’

ওই সংবাদ মাধ্যম আরো দাবি করেছিল, নিহত সেনা সর্বাধিনায়কের ভাই জানিয়েছেন, তাকে যদি সুযোগ দেয়া হয় তবে তিনি উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন। বিজয় রাওয়াত বলেন, 'আমি বিজেপির জন্য কাজ করতে চাই। আমাদের পরিবারের আদর্শ আর বিজেপির দলীয় ভাবনা একরকম। বিজেপি যদি বলে তবে আমি নির্বাচনে লড়ব।'

বুধবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও টুইটে বিজয় রাওয়াতের সাথে সাক্ষাতের খবর জানান৷ দেশের প্রতি রাওয়াত পরিবারের অবদানকে শ্রদ্ধা জানান তিনি৷ এই সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই বিজেপিতে যোগ দেন বিজয় রাওয়াত৷ বলেন, ‘আমার বাবা অবসরের পর বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ আজ আমি সেই সুযোগ পেলাম৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনব চিন্তাভাবনা আমাকে অনুপ্রেরণা জোগায়৷ ’

সূত্র: পুবের কলম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ