শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

একদিনে রেকর্ড সাড়ে ৩৪ লাখ করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব। তবে এ মহামারি কবে শেষ হবে এ নিয়ে দ্বন্দ্বে গবেষকরা। প্রতিদিন করোনা ভাইরাস নিয়ে নতুন নতুন তথ্য দিচ্ছেন তারা।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৮০৮ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ২৮৩ জন। যা করোনার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ১৪ জানুয়ারি ৩৩ লাখ ৭২ হাজার ৯৯৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় ৩০ লাখ ১৬ হাজার ৪৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় ৮ হাজার ৩৭ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৫৩৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৮৩ হাজার ৫২ জনে। আর সুস্থ হয়েছেন ২৭ কোটি ২৮ লাখ ৭ হাজার ৮২৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৬৮ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৪৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৮০ হাজার ৭৫১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৮২ লাখ ১৬ হাজার ৩৯৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৭১৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৪ লাখ ২০ হাজার ৮৬১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ