শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পলাতক প্রশান্ত কুমার হালদারের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদার ও তার সহযোগীদের ঋণ জালিয়াতি, আত্মসাৎ ও পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে বাংলাদেশ ব্যাংকের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী সোমবার (২৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে তাদের বক্তব্য জানাতে হবে।

বুধবার (১৯ জানুয়ারি) দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

তলব করা চারজন হলেন- বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির ও এ.বি.এম মোবারক, উপ-পরিচালক মো. হামিদুল আলম এবং সহকারী পরিচালক মো. কাদের আলী। তাদের জিজ্ঞাসাবাদ করবেন দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ারসহ সংশ্লিষ্টরা।

গত বছরের নভেম্বরে ২৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৯ জনের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ -এ আলাদাভাবে পাঁচটি মামলা হয়। আরও ৮৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সাবেক দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানিয়েছিলেন।

‘কাগুজে’ প্রতিষ্ঠান জি অ্যান্ড জি এন্টারপ্রাইজ ও তামিম অ্যান্ড তালহা ব্রার্দাস লিমিটেডের নামে পৃথক ৩০ কোটি করে মোট ৬০ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে আলাদা দুটি মামলা দায়ের করেন।

গ্রিনলাইন ডেভেলমেন্ট লিমিটেডের নামে ৬০ কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এমটিবি মেরিন লিমিটেডের নামে ৬০ কোটি টাকার ঋণ নিয়ে ও পি অ্যান্ড এল ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ৫০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ