মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মঙ্গলবার সকালে অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ১ এপ্রিল মেডিক্যালের ভর্তি পরীক্ষা হওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। এটি এখনো চূড়ান্ত না হলেও সবাই এটিকে উপযুক্ত সময় মনে করছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ১ এপ্রিলই পরীক্ষা হতে পারে। ভর্তি পরীক্ষার নম্বর, আসন সংখ্যাসহ অন্যান্য সব বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। এরপর সে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, করোনা মহামারীর মধ্যেও গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক লাখ ২২ হাজার ৮৭৪ জন আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। পরীক্ষায় পাস করেন ৪৮ হাজার ৪৮ হাজার ৯৭৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ। সেখানে জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য চার হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ