মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে সেরা ১০ দেশের অন্যতম তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে তুরস্ক সেরা ১০ দেশের অন্যতম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ক জাতীয়ভাবে যুদ্ধজাহাজের নকশা করা, নির্মাণ ও পরিচালনায় সক্ষম।

পরীক্ষা-নিরীক্ষা ও প্রশিক্ষণ চালানোর জন্য তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নির্মিত যুদ্ধজাহাজ টিসিজি উফুকের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ যুদ্ধজাহাজ তুরস্কের ইস্তাম্বুল মেরিটাইম শিপইয়ার্ডে নির্মাণ করা হয়েছে।

এরদোগান বলেন, আমাদের দেশের প্রথম কমিশন পাওয়া যুদ্ধজাহাজ টিসিজি উফুকে নির্মিত হয়েছে আমাদের জাতীয় প্রকৌশল দক্ষতায়।

তিনি আরো বলেন, এ বছর গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পে আমাদের যথেস্ট উন্নতি হয়েছে।

তুর্কি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান দ্যা টার্কিশ ডিফেন্স ইডাস্ট্রিজ নির্মিত টিসিজি উফুকে একটি করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ। এটা তুরস্কের যুদ্ধজাহাজ নির্মাণের ইতিহাসে সম্পূর্ণ নতুন।

এ যুদ্ধজাহাজটি একনাগারে টানা ৪৫ দিন চলতে পারে। সাগরের যেকোনো পরিস্থিত বা আবহাওয়ায় এটা চালানো যাবে। এমনকি গভীর সমুদ্রেও এটা চালানো যাবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, তুরস্কে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা শিল্প ও নতুন অস্ত্র ক্রয় দেশটিকে এ অঞ্চলে একটি প্রভাবশালী দেশে পরিণত করেছে। এর মাধ্যমে শত্রু দেশগুলোর নোংরা খেলার অবসান হয়েছে।

তিনি আরো জানান, ২৫ দেশে আমরা ১৮০ জাহাজ রফতানি করেছি। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ