শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

টিকা সেন্টার হিসেবে ১৭৪ মাদরাসা নির্ধারণ হাইয়াতুল উলইয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সারাদেশের কওমি মাদ্রাসার ১২ থেকে ১৭ এবং তদুর্ধ্ব ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কওমি মাদরাসারগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া।

এই কার্যক্রমের অধীনে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদরাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি নুরুল আমিন। এছাড়াও বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজে অফিস সম্পাদক মাওলানা মুঃ অছিউর রহমানের বরাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

টিকা সেন্টার হিসেবে মনোনীত মাদরাসাগুলোর তালিকা জানাতে এখানে ক্লিক করুন।

আগামী ৩ দিনের মধ্যে স্ব স্ব জেলার টিকা সেন্টারগুলোতে কোন কোন মাদরাসা টিকা প্রদান করবে এবং সে সব মাদরাসার ১২ থেকে ১৭ এবং তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা কত তা জেনে স্ব স্ব র্বোডকে লিখিতভাবে ই-মেইলে জানাতে  তালিকায় উল্লিখিত মাদরাসাগুলোর মুহতামিমদেরকে অনুরোধ করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের  চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

হাইয়াতুল উলইয়ার পক্ষ থেকে আরো বলা হয়েছে, ১২ থেকে ১৭ বয়সের ছাত্র-ছাত্রীদের সংখ্যা আলাদাভাবে এবং ১৮ ও তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা আলাদাভাবে লিখতে হবে।

মাদ্রাসাগুলোতে পড়াশোনার পরিবেশ সুশৃংখল করতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা পরিবেশ ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।

এটি/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ