শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

করোনা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর, সংবাদ সম্মেলন বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্বের পাশাপাশি কাবু বাংলাদেশও। ওমিক্রনের ভয়াবহতা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে দেশে। কয়েকদিন আগেও দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী ছিল। কিন্তু ওমিক্রন স্বাস্থ্য ব্যবস্থাকে আবারও চাপের মুখে ফেলেছে।

আগের তুলনায় দেশে গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে। একই সময়ে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ।

করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন করা হবে। এতে বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন অধিদপ্তরের মহাপরিচালক।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৪ জনে। একই সময়ে নতুন করে আরও ৫ হাজার ২২২ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।

এর আগে শনিবার (১৫ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৪৪৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ