শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

খালেদা জিয়ার উপদেষ্টা তাজমেরী এস ইসলাম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এস ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মারধরের একটি মামলায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০১৮ সালে মারধরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় তাজমেরী ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাজমেরিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠান।

তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক।

যদিও বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান। বলেন, আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর মুখাপেক্ষী।

তিনি বলেন, শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। এ অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ