শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তুরস্কের পার্লামেন্টে যাদের চান না এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন কাউকে তুরস্কের পার্লামেন্টে চায় না একে পার্টি।

বুধবার পার্লামেন্টারি গ্রুপ মিটিংয়ে এরদোগান বলেন, তুরস্কের পার্লামেন্টে আমরা আর পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর বৃদ্ধি দেখতে চাই না। এ সময় তিনি রিপাবলিক পিপলস পার্টি (সিএচপি) এবং দ্য গুড পার্টিসহ (আইপি) অন্যান্য দলের বিষয়েও মন্তব্য করেন। খবর ডেইলি সাবাহ।

সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে পিকেকে পিপলস' ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) দিয়ারবাকিরের ডেপুটি সেমরা গুজেলের ছবি যেখানে তিনি বলেছিলেন যে তিনি তার বাগদত্তা ছিলেন— এমন ছবি দেখার পর প্রতিক্রিয়া হিসেবে এরদোগান এসব কথা বলেন।

পিকেকে সন্ত্রাসী ভলকান বোরা, যার কোড নাম 'কোসেরো মেলেতি'। তিনি ছিলেন আদিয়ামান প্রদেশে দুটি সন্ত্রাসী হামলার অপরাধীদের একজন। তিনি সেই সন্ত্রাসী স্কোয়াডের অংশ ছিলেন, যেটি জেন্ডারমেরি সিপিএলকে হত্যা করেছিল।

২০১৭ সালে বোরা আদিয়ামান প্রদেশে তুর্কি সৈন্যদের বিমান হামলায় নিহত হয়েছেন। ছবিগুলো অনেক পরে তদন্তের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

ওই ছবিগুলোতে এইচডিপি আইনপ্রণেতা গুজেল সন্ত্রাসী বোরাকে তার বাগদত্তা বলে দাবি করেছিলেন।

তবে ছবিগুলো প্রকাশ পাওয়ার পর গুজেল দাবি করেছেন, তিনি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন। তবে ছবিগুলো এখন তাকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হচ্ছে৷

গত মঙ্গলবার ন্যাশনালিস্ট পার্টি (এমএইচপি) চেয়ারপার্সন বাহচেলিও বলেছেন, তার দল সংসদে সন্ত্রাসবাদীদের চায় না। কারণ তিনি সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কের জন্য এইচডিপির কঠোর সমালোচনা করেছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ