শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

করোনা নিয়ে মাউশির নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সুরক্ষিত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়মিত করোনা সংক্রান্ত তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা আবারও বৃদ্ধি পাওয়ায় মনিটরিং চেকলিস্টের তথ্যগুলো গুগল ফর্মের মাধ্যমে পত্র জারির পর থেকে প্রতিদিন বিকেল ৫টার মধ্যে পাঠাতে হবে। নির্ধারিত লিংকে প্রবেশ করে গুগল ফরমে তথ্য দিতে হবে।

মাউশি থেকে জারি করা গাইডলাইন, নির্দেশনাপত্র এবং করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশসমূহের আলোকে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি মনিটরিং চেকলিষ্ট প্রস্তুত করা হয়েছিল।

গত সোমবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ হবে না। তবে যাদের ঝুঁকি বেশি তাদেরকে বাসায় বসে অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ