শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

ফের জাতীয় ঐক্যের ডাক দিলেন ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। আমি সব সময় ঐক্যের কথা বলেছি। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবারও বলছি। দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্য করুন।’

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের একাংশের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভূলুণ্ঠিত’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘সংবিধানে স্পষ্ট লেখা আছে ‘দেশের মালিক জনগণ’। তাই দেশ জনগণের হাতেই তুলে দিতে হবে। নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘আজ ১০ জানুয়ারি, আমার জীবনের স্মরণীয় দিন। এই দিনে বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশে ফিরেছিলাম। বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তা আজ অনেক দূরে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা রক্ষা করতে আসুন আবার আমরা ঐক্যবদ্ধ হই।’

গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দলটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি আসাদুজ্জামান, বীর প্রতীক মহিউদ্দিন আব্দুল কাদের, অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট জগলুল আফ্রিদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ