শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানি পুলিশের বিশেষ অভিযান: ৬ আইএসকে সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে কোয়েটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইএসকের একটি আস্তানায় পুলিশি অভিযানে ৬ আইএসকে কর্মী নিহত হয়েছে, পলাতক আরও ৪-৫ জন। খবর বার্তাসংস্থা এএফপি ও ডনের।

সোমবার পাকিস্তান পুলিশের বরাতে এ খবর জানা গেছে।

খবরে বলা হয়, ওই আস্তানায় অভিযান চালায় বেলুচিস্তান পুলিশ। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সেই আস্তানায় থাকা আইএসকে কর্মীরা। পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয় ৬ আইএসকে সদস্য, বাকি ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তান পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নিহত ও পলাতকরা সবাই আইএসের আফগানিস্তান শাখা আইএস-খোরাসান (আইএসকে) সদস্য। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানেও সংগঠন আছে আইএসের।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ