শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নারীদের হিজাবে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ তালেবান সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকারের নীতি নৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের হিজাব পরার ব্যাপারে সুপারিশ করা হয়েছে। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম খামা নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরজন্য আফগানিস্তানের রাজধানী কাবুলজুড়ে ব্যানার ও পোস্টার ছাপিয়ে সচেতনতা তৈরি করছে তালেবানের অন্তর্বর্তী সরকারের নীতি নৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়। ওই সব ব্যানারে নারীদের হিজাব পরার ব্যাপারে সুপারিশ করা হয়েছে।

রোববার কাবুলে প্রথম এই ধরনের ব্যানার দেখা যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ওইসব ব্যানারে ছবির সাহায্যে হিজাব ও আবাইয়ার পার্থক্য বোঝানো হয়েছে। আবাইয়া হলো আফগানিস্তানের ঐহিত্যবাহী পোশাক, যেখানে পা থেকে মাথা পর্যন্ত নীল রঙের বোরকায় আবৃত থাকে। চোখও ঢাকা থাকে সূক্ষ জালের মতো কাপড় দিয়ে।

তালেবান জানিয়েছে, নারীদের শুধু হিজাব পরার সুপারিশ করা হয়েছে। নারীদের হিজাব পরার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। হিজাব পরার ক্ষেত্রে নারীদের কেউ বাধ্য করলে সেটা বরদাস্ত করা হবে না বলেও তালেবান জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ