শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

আফগানিস্তানে তালেবানের শুদ্ধি অভিযান, আটক ২৫০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত আড়াই হাজার ব্যক্তিকে আটক অথবা বরখাস্ত করেছে।

গতকাল রোববার তালেবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি কাবুলে বলেন, তার কমিশনের কাজ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ২ হাজার ৫১৪ তালেবান সদস্যকে বরখাস্ত অথবা আটক করা হয়েছে।

অপরাধী তালেবান সদস্যদের শনাক্ত করার পদ্ধতি বর্ণনা করে লতিফুল্লাহ হাকিমি বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেয়া তথ্য এবং মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত অভিযোগ আমলে নিয়ে তালেবান সদস্যদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান বলেন, যাদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাদের মধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরও রয়েছেন।

নিজ কমিশনকে আফগান জনগণের স্বার্থ রক্ষাকারী হিসেবে উল্লেখ করে লতিফুল্লাহ হাকিমি বলেন, তালেবান সদস্যদেরকে পবিত্র জীবনযাপন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর কিছু মানুষ তালেবানের নাম ভাঙিয়ে আফগান জনগণকে নানাভাবে উৎপীড়ন করে যাচ্ছে। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে রহস্যজনক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।

২০২১ সালের ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ