মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আজ সোনাইমুড়ির দক্ষিণ কালুয়াই দারুচ্ছালাম মাদরাসার তাফসীরুল কুরআন মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালী সোনাইমুড়ির দক্ষিণ কালুয়াই দারুচ্ছালাম মাদরাসার উদ্যোগে আজ সোমবার (১০ জানুয়ারি) বিকেল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল।

আজকের এ মাহফিল উপলক্ষে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে দারুচ্ছালাম মাদরাসার সভাপতি জনাব আলহাজ ওমর ফারুক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এলাকার মানুষের মাঝে ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবছর দেশবরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে দারুচ্ছালাম মাদরাসায় তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। ইতোমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে কালুয়াই এলাকাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।

উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মারকাযুতম তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার মুহতামিম মুফতি হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়াতুস সালাম মুগদা ঢাকার মুহতামিম, জহিরুদ্দিন আহমদ রহ. ইসলামিয়া মাদরাসা মানিকনগর ঢাকার মুহাদ্দিস ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব

এছাড়া বিশেষ আলােচক হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম মাঝিনা জামে মসজিদ রুপগঞ্জ ঢাকা’র খতিব, কেরামত আলী মমতাজিয়া মাদরাসা ঢাকার মুহতামি মাওলানা মুফতি খন্দকার আজিজুল হক ইয়াকুবী ও দক্ষিণ কালুয়াই জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হােসাইন আহম্মদসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

যাতায়াত- সােনাইমুড়ী কলেজ গেইট হতে ২ কিঃ মিঃ পশ্চিমে (বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সড়ক)

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ