শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

টিকা না নিয়ে বাইরে বের হলেই গ্রেপ্তারের নির্দেশ দুতার্তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার টিকা না নিয়ে কেউ জনসমক্ষে চলাফেরা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। খবর রয়টার্সের।

ফিলিপাইনে বৃহস্পতিবার গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে এদিন টেলিভেশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট দুতার্তে ওই ঘোষণা দেন।

তিনি বলেছেন, টিকা না নেওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি তারা যেন ঘর থেকে বের না হতে পারে, সেটি নিশ্চিত করতেও বলা হয়েছে নেতাদের।

দুতার্তে বলেন, ‘কোনো ব্যক্তি আদেশ অমান্য করে ঘরের বাইরে বের হয়ে চলাফেরা করলে তাকে নিষেধ করা হবে। কিন্তু না শুনলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রেপ্তার করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ