শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

একদিনে শনাক্তের হার বেড়েছে ৫.৬৭ শতাংশ, কমেছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারী করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমণের শনাক্তের হার। ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন এক হাজার এক শ’ ৪৬ জন। এই নিয়ে দেশে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে পৌঁছেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের। এই নিয়ে দেশে করোনাভাইরাসের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস শনাক্তের হার পাঁচ দশমিক ৬৭ ভাগ।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, আগের ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু এবং এক হাজার এক শ’ ৪০ জন আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ছিল চার দশমিক ৮৬ শতাংশ।

মোট পরীক্ষায় এই পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ ভাগ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক শ’ ৭০ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে মহামারী এই ভাইরাসে সংক্রমিত প্রথম একজনের মৃত্যু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ