শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে মৃত্যুদণ্ড বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশটির প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে মৃত্যুদণ্ড বিলোপ সংক্রান্ত একটি নোটিস প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, মৃত্যুদণ্ড বিলোপে নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক অঙ্গীকারনামার দ্বিতীয় ঐচ্ছিক প্রোটোকলে স্বাক্ষর করেছেন তিনি।

প্রায় দুই দশক ধরে মৃত্যুদণ্ডের বিধান স্থগিত রাখার পর এবার পুরোপুরি বিলুপ্ত করল কাজাখস্তান। দেশটির প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েভের অফিসিয়াল ওয়েবসাইটে মৃত্যুদণ্ড বিলোপ সংক্রান্ত একটি নোটিস প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়েছে, মৃত্যুদণ্ড বিলোপে নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক অঙ্গীকারনামার দ্বিতীয় ঐচ্ছিক প্রোটোকলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট। ২০০৩ সাল থেকে কাজাখস্তানে মৃত্যুদণ্ড স্থগিত ছিল। তবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো কিছু অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছিল।

২০১৬ সালে আট জন পুলিশ সদস্য ও দুই বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করে রাসলান কুলেকবায়েভ নামে এক বন্দুকধারী। এ ঘটনায় তার মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এখন মৃত্যুদণ্ড বিলুপ্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে কুলেকবায়েভকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ