শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

দুই ছেলেসহ করোনা আক্রান্ত পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১১টার ৪০ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে।’

এ ছাড়া তিনি তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন এবং টিকা গ্রহণের অনুরোধ জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ