আওয়ার ইসলাম ডেস্ক: একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত আন্দোলন সংলাপ অংশগ্রহণ করেন। খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ দেশ ও জাতির স্বার্থে অবাধ, সুষ্ঠু, অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের নির্দেশনা অনুযায়ী একটি স্থায়ী আইন প্রণয়ন করাসহ ৬ দফা প্রস্তাব পেশ করেন।
আজ (৩ জানুয়ারি) সোমবার সন্ধা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত সংলাপে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্মমহাসচিব মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাঈদুর রহমান, মুফতি সুলতান মহিউদ্দিন ও আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি।
লিখিত বক্তব্যে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকটের অন্যতম কারণ হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন না হওয়া। এতে গণতান্ত্রিক রাজনীতি যেমন বিপন্ন হয়ে পড়েছে তেমনি বাংলাদেশের ভাবমর্যাদারও অপূরণীয় ক্ষতি হয়েছে। এ অব¯হা থেকে উত্তরণের জন্য একটি আমানতদার,শক্তিশালী, সক্ষম, নিরপেক্ষ, দক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠন করা আবশ্যক। যে নির্বাচন কমিশন প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠানে সফল হবে এবং তার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অস্থিরতা ও সংকটের অবসান ঘটবে। এ জন্য গোটা জাতি এখন তাকিয়ে আছে রাষ্ট্রের অভিভাবক মহামান্য রাষ্ট্রপতির কার্যকর ভ‚মিকার দিকে।
একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রস্তাবাবলি :-
১। নির্বাচন কমিশন সংক্রান্ত একটি আইন করার যে নির্দেশনা সংবিধানে আছে, সে অনুযায়ী আজ ৫০ বছরেও কোনো স্থায়ী আইন করা হয়নি। আইন হলে নির্বাচন কমিশন গঠন নিয়ে কখনো বিতর্ক হতো না । নির্বাচন কমিশন গঠনে আইনের অনুপস্থিতিতে সার্চ কমিটি গঠন করতে হচ্ছ্।ে সার্চ কমিটি নির্দলীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত না হলে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব নয়। অতএব দেশ ও জাতির স্বার্থে অবাধ, সুষ্ঠু, অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের নির্দেশনা অনুযায়ী একটি স্থায়ী আইন প্রণয়ন করা সময়ের দাবী।
২। সৎ, নিষ্ঠাবান, যোগ্যতাসম্পন্ন এবং নিরপেক্ষ-নির্দলীয় ব্যক্তির সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা। কমিশনারগণ নীতিগতভাবে আল্লাহ ভীà¦