শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কুরআন রাখতে কি চুমু দিয়ে রাখতে হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমরা কুরআন মজীদ তিলাওয়াত করে রাখার সময় তা চুমু দিয়ে থাকি। একজন বলল, এভাবে চুমু দেওয়া ঠিক নয়।

জানতে চাই, কুরআন মজীদকে চুমু দেওয়া জায়েয কি না? আমরা আল্লাহ তাআলার কালামের প্রতি শ্রদ্ধা নিবেদনের বহিঃপ্রকাশ হিসেবে চুমু দিয়ে থাকি।

উত্তর: হ্যাঁ, কুরআন মজীদ চুমু খাওয়া জায়েয। এতে আল্লাহ তাআলার কালামের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ পায়। প্রশ্নোক্ত ব্যক্তির কথা ঠিক নয়। ভালোবাসা আর মুহাব্বত প্রকাশে চুমু দিয়ে রাখতে পারবে। তবে এটা ফরজ ওয়াজিব এমন কিছু নয়।

-আদ্দুররুল মুখতার ৬/৩৮৪; আততিবয়ান ফী আদাবি হামালাতিল কুরআন, পৃষ্ঠা : ২১২। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ