শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সন্ত্রাসীরা হত্যা করে অন্যের জমিতে কবর দিয়ে দিলে করণীয় কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সন্ত্রাসীরা এক লোককে হত্যা করে দূরে নিয়ে গিয়ে অজানা এক ব্যক্তির জমিতে কবর দিয়ে চলে যায়। পরে জমির মালিক তা জানতে পারে। এখন জমির মালিক তার জমি থেকে লাশ বের করে সরিয়ে ফেলতে চাচ্ছে। এ কাজ তার জন্য বৈধ হবে কি?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে জমির মালিক লাশটি স্থানান্তর করার অধিকার রাখে। তবে এজন্য তার কর্তব্য হল, মৃতের ওয়ারিশদেরকে লাশটি স্থানান্তরের নির্দেশ দেওয়া।

যদি তা সম্ভব না হয়, তাহলে পার্শ্ববর্তী কোন কবরস্থানে এ কবর স্থানান্তর করতে পারবে। এছাড়া কবরটি সমতল ভূমির সাথে মিশিয়ে দেওয়ারও সুযোগ রয়েছে। এক্ষেত্রে জমির মালিক ওই স্থানে চাষাবাদও করতে পারবে।

-সুনানে নাসাঈ ১/২২০, আলবাহরুর রায়েক ২/১৯৫, তাবয়ীনুল হাকায়েক ১/২৪৬, আদ্দুররুল মুখতার ২/২৩৮। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ