শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মৃত স্বজনকে দেখতে গিয়ে সড়কে ঝরল আরো ৪ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়ের লাশ দেখতে গিয়ে সড়কে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ নারী নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মৃধাকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়না বেগম (৫০), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০) ও ভাগনি সুফিয়া বেগম (৩০), সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা সকলে উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ভাবি, ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন।

মৃধাকান্দা আসলে নবাবগঞ্জ থেকে একটি বালুবাহী ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পথে মালা বেগমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহানা আক্তার।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ