শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মুজিববর্ষ বানান ভুল: ক্ষমা চেয়েছে উদযাপন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার ডায়াসে মুজিববর্ষ বানানের ভুল স্বীকার করে উদযাপন কমিটি ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৬ ডিসেম্বর ২০২১। একদিকে বিজয়ের পঞ্চাশ বছর অন্যদিকে স্বাধীনতার স্থপতির জন্ম শতবার্ষিকী। উৎসব আয়োজনে এর চেয়ে বড় উপলক্ষ আর কি হতে পারে। সেদিন সারাদেশে একযোগে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উৎসবের এ আমেজে সবার নজর পড়ে প্রধানমন্ত্রীর ডায়াসে মুজিববর্ষের ভুল বানান। আয়োজকদের এমন কাণ্ডে সমালোচনার ঝড় ওঠে সব মহলে।

এমন অবস্থায় প্রায় নয় দিন পর রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বসে আওয়ামী লীগ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে ছিল মুজিববর্ষে ভুল বানানটি।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জানান, সেই ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে মুজিববর্ষ উদযাপন কমিটি।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান সম্পর্কেও সভা শেষে সাংবাদিকদের অবহিত করা হয়।

এছাড়া ১৩ থেকে ১৭ জানুয়ারি মুজিব মেলার আয়োজন করা হবে। মেলায় বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগের কথা তুলে ধরা হবে বলেও দলটির পক্ষে জানানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ