শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

লঞ্চে আগুনের ঘটনা হৃদয়স্পর্শী ও দুঃশাসনের নমুনা: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে সারাদেশ শোকের কালো মেঘে আচ্ছন্ন থাকে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গতরাতে এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। ঢাকা থেকে এই লঞ্চটি ৪০০ জন যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটিতে এক হাজারের মতো যাত্রী ছিল। পোড়া ওই লঞ্চ থেকে এ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। ৯০ জনকে দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সারা জাতির ন্যায় আমিও বিমর্ষ ও শোকাহত।

তিনি আরও বলেন, এই শোক সহ্য করার মতো নয়। বর্তমান সরকারের আমলে সারাদেশ শোকের কালো মেঘে সবসময় আচ্ছন্ন থাকে। অখণ্ড কর্তৃত্বের অধিকারী ক্ষমতাসীনদের বেপরোয়া কর্মকাণ্ডে দেশব্যাপী যেন অনিয়মেরই রাজত্ব চলছে। জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাকে আটকিয়ে ফেলা হয়েছে।

কোথাও কোনো নিয়ম মানার বালাই নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে সর্বত্র দুর্বৃত্তদের দাপট বিদ্যমান। আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনেরই এক নিকৃষ্ট নমুনা।

লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নামে চট্টগ্রামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিন বছর আগে নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানির মিথ্যা অভিযোগে এই অভিযোগপত্র দেওয়া হয়। এটি সম্পূর্ণভাবে বিএনপি নেতাদের ঘায়েল করার সুপরিকল্পিত চক্রান্ত।

এসময় তিনি আমির খসরুর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় নিন্দা ও এর প্রতিবাদ জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ