শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় খেলাফত মজলিসের শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতরাতে ঢাকা থেকে বরগুনাগামী ‘অভিযান-১০’ লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত ও বহু আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন,  মাঝনদীতে চলমান লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মন্তদ ও হৃদয় বিদারক। এ ঘটনার পুনরাবৃত্তি কোনভাবেই কাম্য নয়।

প্রদত্ত শোক বাণীতে নেতৃদ্বয় সুগন্ধা নদীতে চলমান ‘অভিযান-১০’ লঞ্চে অগ্নিদগ্ধ আহতদের দ্রুত সুচিকিৎসা দাবী করেন। নিহতদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ হতে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ