শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়স্পর্শী বেদনাদায়ক:  চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান—১০ লঞ্চে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহাণির ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, গতরাতে এমভি অভিযান—১০ লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। পোড়া ওই লঞ্চ থেকে এ পর্যন্ত শতাধিক মরদেহ উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। ৯০ জনকে দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দেশবাসীর ন্যায় আমিও বিমর্ষ, শোকাহত ও ব্যথিত।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, এই শোক সহ্য করার মতো নয়। নিয়ম বহির্ভূত ভাবে যাত্রী উঠিয়ে গাদাগাদি এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কার্যকর না থাকার কারণে জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়স্পর্শী ঘটনা।

লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন পীর সাহেব চরমোনাই। সেইসাথে ঘটনার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

পীর সাহেব চরমোনাই নিহত পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ