শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আজ অন্য কেউ, কাল হয়তো আপনি বা আমি: লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৭২ জন। তাদের বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

শোক প্রকাশ করে তিনি বলেছেন, ‘বরগুনাগামী লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদেরকে মহান আল্লাহ ক্ষমা করুন এবং শাহাদাতের মর্যাদা দান করুন’।

তিনি বলেন,  এ ধরণের দূর্ঘটনা দিন দিন আমাদের কাছে স্বাভাবিক বিষয়ে পরিণত হচ্ছে। অথচ ৪০জন মানুষের নির্মম মৃত্যুতে কতগুলো পরিবারের উপর নেমে এসেছে নিকষ কালো অন্ধকার, ক্ষতিগ্রস্ত হয়েছে কত মানুষ! কিন্তু যথারীতি কাউকেই এর ক্ষতিপূরণ দিতে হবে ন ‘!

তিনি আরো সংযোগ করেন, ‘অথচ এ ধরণের ঘটনার দায় কারো না কারো উপর অবশ্যই বর্তায়। তাদের বিচারের মুখোমুখি ও যথাযথ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। যার শিকার আজ অন্য কেউ, কাল হয়তো আপনি বা আমি’।

এমন অবহেলা ও দুর্ঘটনাজনিত মৃত্যুতে ইসলামি বিধান জানাতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ইসলামী শরিয়ায় এ ধরণের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের উপর প্রত্যেক নিহতের পরিবারকে (বিভিন্ন বয়সের) ১০০উটের সমমূল্য (আনুমানিক ৬৫ লক্ষ টাকা) ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক। অন্যথায় আজীবন জেল’।

সবশেষ তিনি বলেন, ‘নিহতরা কেউই হয়তো এ জন্য প্রস্তুত ছিলেন না। এ থেকে শিক্ষা নিয়ে আমাদের তাওবা করে শুদ্ধতার পথে আসা উচিত এখনি। না জানি কখন আমাকে চলে যেতে হয়’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ