শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘আল্লামা মুফতী আমিনী রহ. ছিলেন আলোর মিনার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালবাগে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাদ আসর লালবাগস্থ কার্যালয় মিলনায়তনে সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

প্রধান আলোচক ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল কাইয়্যুম, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা জিয়াউল হক মজুমদার, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফারুক আহমদ।

মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা জুবায়ের বখশি, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শামসুদ্দিন ক্বাসেমী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ত্বহা, মাওলানা জুবায়ের বিন কুদ্দুস, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ কবির আহমদ প্রমুখ।

সভায় ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, মুফতী আমিনী রহ. ছিলেন একাধারে রাজনীতিক, ইসলামী চিন্তাবিদ, লেখক, ইসলামী আইনজ্ঞ ও সুবক্তা। যার বক্তব্যের প্রতিটি কথাই ছিল ইসলামী চেতনা থেকে উৎসারিত। আর এই উৎসারণটি ঘটতো সঠিক সময়ে, দ্বিধাহীন চিত্তে এবং দুরন্ত সাহসিকতায়।

তিনি এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও কুরআনের জন্য জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত সংগ্রাম করে গেছেন। সংগ্রাম ও সাহসের ময়দানে অবিচলতার পাহাড় ছিলেন তিনি। তাই তার অবিসংবাদিত নেতৃত্বে এদেশে বহু ঈমানি আন্দোলন সফল হয়েছে।

হাসানাত আমিনী আরো বলেন, মুফতী আমিনী রহ. ছিলেন শেষ রাতে জিকির মুখে প্রভুর দুয়ারের ভিখারি আর দিনে রাজপথে আন্দোলনে নেতৃত্বদানকারী অকুতোভয় বীর সিপাহসালার।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ্ বলেন, মুফতী আমিনী রহ. ছিলেন আলোর মিনার, ইখলাস ও নিষ্ঠায় ছিলেন অনন্যা, সত্য প্রকাশে তিনি কোন রক্তচক্ষুকে ভয় করতেন না। তার মেধা-মনন ছিল শাণিত। মস্তিষ্ক ছিল ক্ষুরধার। ইসলামী চিন্তার স্বচ্ছতা, যুক্তির দীপ্তি তার ব্যক্তিত্বকে সব সময়ই আলোকিত করে রাখতো। আজ এমন একজন আলোকিত নেতার অভাব মুসলিম জাতি হারে হারে অনুভব করছে।

তিনি বলেন, খানকা, হাদিসের মসনদ, রাজনীতির ময়দান সবখানেই ছিল মুফতী আমিনী রহ.-এর সরব পদচারণা। তিনিই আমাদের রাহবার, চেতনার বাতিঘর, আমাদের আঁকাবির, আমাদের অনুপ্রেরনা। তার আদর্শের পথে থেকেই আমাদের রাজনীতি করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, মুফতী আমিনী রহ.-এর রাজনৈতিক জীবন ছিল সমৃদ্ধ। তার বলিষ্ঠ কণ্ঠস্বর সবাইকে আপ্লুত করে রাখতো। ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভুমিকা পালন করতেন। তার আপোষহীন বক্তব্যে বাতিলের অন্তরাত্মা থরথর করে কেঁপে উঠতো।

আলোচনা শেষে আল্লামা মুফতী আমিনী রহ.-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ