শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

মিজানুর রহমান আজহারীকে বিপজ্জনক তালিকাভুক্ত করে সরিয়ে নিল ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা মিজানুর রহমান আজহারীকে নোটিফিকেশন পাঠিয়ে ‘বিপজ্জনক’ তালিকায় অন্তর্ভূক্ত করে আবার সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে ‘উগ্র’ ও ‘বিপজ্জনক’ উল্লেখ করে নোটিফিকেশন পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে পরের দিন শনিবার (১৯ ডিসেম্বর) সেই নোটিফিকেশন প্রত্যাহার করে নেয় তারা।

এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ফেসবুক নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন আজহারী। ওই সময়ে তিনি ভক্তদের কাছে সমাধান চেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন।

জানা গিয়েছিলো ফেসবুক পলিসি পরিবর্তন করার কারণে বিড়ম্বনায় পড়েছিলেন তিনি।

ওই সময়ে তিনি জানিয়েছিলেন, তার পেজের রিচ একেবারেই কমে গেছে। বিভিন্ন জায়গা থেকে তার ভক্তরা তার স্ট্যাটাস পাচ্ছেন না বলে অভিযোগ আসছিলো। এমনকি সি-ফার্স্ট করে রাখার পরেও তার স্ট্যাটাস পৌঁছাচ্ছিলো না ভক্তদের কাছে। সেজন্য মিজানুর রহমান আজহারী এর সমাধান চেয়েছিলেন। কী করলে রিচ আগের অবস্থায় ফিরতে জানতে চেয়েছিলেন শুভাকাঙ্খীদের কাছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ