শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হলের দাবিতে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবাসন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে সরকারি মাদরাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির অন্তত ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র তিনশ শিক্ষার্থীর জন্য রয়েছে আবাসন ব্যবস্থা।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বকশিবাজারে মাদরাসার সামনে বিক্ষোভ করে ছাত্ররা। আন্দোলনকারীরা বলেন, মাদরাসাটিতে ১০ হাজার ছাত্র পড়াশোনা করে।

তবে মাত্র সাড়ে তিনশ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থার জন্য একটি মাত্র আবাসিক হল। আবাসন সংকটে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা।

ছাত্রদের অভিযোগ, আবাসিক হল তৈরি না করে মাদরাসা শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণের পায়তারা করছে কর্তৃপক্ষ। অবিলম্বে এ নির্মাণ কাজ বন্ধ করে ছাত্রাবাস তৈরির দাবি আন্দোলনকারীদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ