শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ৩১ জানুয়ারি এই ধাপের ইউপি ভোটগ্রহণের দিন রাখা হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

ইসির বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজকের (শনিবার) কমিশন সভায় ষষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ