শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

দেশে করোনায় শনাক্তের হার এক শতাংশের নিচে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৭১৬টি। করোনা শনাক্তের হার শুন্য দশমিক ৮৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

মৃতদের চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ পর্যন্ত নারী মৃত্যু হয়েছে ১০ হাজার ১০৫ জন, পুরুষ ১৭ হাজার ৯৪২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন। তাদের একজনের বাড়ি ঢাকায়, দুজনের বাড়ি খুলনায় ও আরেকজনের বাড়ি বরিশাল। তিনজন সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসাপাতালে একজন মৃত্যুবরণ করেছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ