শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

জনপ্রিয় নাশীদ শিল্পী আবু উবায়দার বাবা আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

জনপ্রিয় নাশীদ শিল্পী আবু উবায়দার বাবা ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার শিক্ষক হাফেজ আবু হানিফা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের বড় ছেলে আবু উবায়দা আওয়ার ইসলামকে জানান, গত রাত ১১ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে আব্বু ইন্তেকাল করেন। আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যেন পরপারের যাত্রা সহজ হয়।

সুদীর্ঘ ৫০ বছর যাবত কোরআনের খেদমত করে আসা কোরআনের একনিষ্ঠ খাদেম হাফেজ আবু হানিফা সুদীর্ঘ অর্ধশতাব্দী তিনি আল জামিয়াতুল ইমদাদিয়ার হিফজ বিভাগে অধ্যাপনা করে আসছিলেন। এ ছাড়াও ঐতিহাসিক শহীদী মসজিদের ইমাম ছিলেন তিনি। সারা দেশে তার অসংখ্য ছাত্র ভক্ত রয়েছে।

তার মৃত্যুতে কিশোরগঞ্জের কোরআন প্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের জানাযা আজ বাদ যোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গনে জুমার পর অনুষ্ঠিত হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ