শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

সেনা সদস্য হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফকে হত্যার দায়ে ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই স‌ঙ্গে তা‌দের প্রত্যেক‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ‌মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন পলাতক রয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাকীমুল ইসলাম, মিজানুর রহমান, ফারুক হোসেন, মতিয়ার রহমান ওরফে ফই‌নে, কা‌শেম, আব্বাস, ডালিম ও মোক্তার এদের মধ্যে মতিয়ার রহমান, ডালিম ও মোক্তার পলাতক রয়েছেন।

এর আগে ১২ নভেম্বর আদালতে যুক্তিতর্ক শেষ হয়।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালে ১৮ আগস্ট রাতে ঝিনাইদহের বংকিরা পশ্চিমপাড়া এলাকার হাফিজ উদ্দীনের দুছেলে সাইফুল ইসলাম সাইফ (সেনা সদস্য) ও মনিরুল ইসলাম (নৌ সদস্য) বড় ভাইয়ের শ্বশুর সামসুল মোল্লাকে আনতে বদরগঞ্জ বাজারে যান।

রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার সময় বেলতলারদাড়ি নামক স্থানে পৌঁছালে রাস্তার ওপর গাছ ফেলানো দেখে তারা বুঝতে পারেন সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য রাস্তার মাঝে গাছ ফেলে রেখেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা মোটরসাইকেল থেকে নেমে চিৎকার করলে ডাকাত দলের সদস্যরা সাইফকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে সাইফের ছোট ভাই মনির বংকিরা বাজার সংলগ্ন পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় বড় ভাইকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের বাবা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলাটির তদন্তে নেমে পুলিশ আটজনের সম্পৃক্ততার বিষয় জানতে পারে। যাদের অধিকাংশের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ আকিমুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করলে ডাকাতির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করে আদালতে জবানবন্দি প্রদান করে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ