শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘তিন দিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে ওবায়দুল কাদেরকে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দু’তিন দিন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

ওবায়দুল কাদেরে স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার সকালে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।

ডা. শারফুদ্দিন বলেন, গতকালের তুলনায় অনেক ভালো আছেন ওবায়দুল কাদের। রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। দু’তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ওবায়দুল কাদের। তার এখন কোনো শ্বাসকষ্ট নেই। সেতুমন্ত্রী শঙ্কামুক্ত।

এর আগে গতকাল অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ঠাণ্ডা ও মৃদু শারীরিক সমস্যার কারণে চেকআপের জন্য বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন।

এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ওবায়দুল কাদের এমপি মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকালে ভর্তি হয়েছেন। ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।

হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানান বিপ্লব বড়ুয়া।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়েই ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ