শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংগঠনের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ (১৫ ডিসেম্বর ২০২১) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজত আমীর ও মহাসচিব বলেন, দেশের অন্যতম প্রবীণ সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করছি।

হেফাজতের আমীর ও মহাসচিব আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর মতো একজন গুরুত্বপূর্ণ সিনিয়র আলেমের সুস্থতার সাথে নেতৃত্ব দেওয়া অত্যন্ত জরুরী। তিনি হেফাজতের গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, জামিয়া নুরিয়ার মুহতামিম, বেফাকের গুরুত্বপূর্ণ সহসভাপতি সহ অনেকগুলো পদে দায়িত্ব পালন করছেন।

আসুন আমরা সবাই মহান আল্লাহর দরবারে এই বুজুর্গ আলেমের পূর্ণ সুস্থতার জন্য দোয়া করি। তিনি যেন সুস্থ হয়ে আবারো নিজের দায়িত্ব আনজাম দিতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ