শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২৬ ডিসেম্বর ঢাকায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে বাস চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষামূলক নগর পরিবহনে যুক্ত হতে যাচ্ছে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৫৭টি বাস।

জানা গেছে, চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে এসব বাস অন্তর্ভুক্ত করতে মালিকরা আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে আরও বলা হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত প্রথম পরীক্ষামূলক রুটে এসব বাস চলবে।

বিষয়টি নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা ১৯তম সভায় ১২ ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলাম। আমাদের সেই আহ্বান সাড়া দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আট ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি বেশ ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক।

তিনি বলেন, ‘এসব আগ্রহপত্র যাচাই বাছাই শেষে আমরা এই রুটে প্রয়োজনীয় বাসের অনুমোদন দেবো।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ