শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মাত্র ৫ মাসে ৯ বছর বয়সী শিশুর হিফজ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মাত্র ৫ মাসে সম্পূর্ণ কোরআনে কারিম হিফজ সম্পন্ন করার অনন্য গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলা শহরের মোগলটুলীতে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর তাহফিজ মাদরাসার ছাত্র সিয়াম।

গতকাল রবিবার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ৯ বছর বয়সী এই শিশুর হিফজ সম্পন্ন হয়। সে জেলার চান্দিনা থানার লোনা গ্রামের বাসিন্দা জনাব হায়াতুল্লাহর বড় ছেলে।

আন-নূর তাহফিজ মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহদী হাসান জানান, ‘হিফজ শুরু করার পরই আমরা সিয়ামের মধ্যে ভিন্নরকমের প্রতিভা অনুভব করি। সে মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করেছে-আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে তার পক্ষে আরও শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল। কেননা, শেষ দিকে সে ১৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে।’

আন-নূর তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবি জানান, ‘ভাল হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়।’

আন-নূর তাহফিজ মাদরাসা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। হাফেজ মাওলানা আবুল কালামের নেতৃত্বে এটি প্রতিষ্ঠা করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী, হাফেজ মাওলানা মাহদী হাসান এবং হাফেজ মাওলানা ইসমাইল। হাফেজ মাওলানা আবুল কালাম বর্তমানে মাদরাসাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

হাফেজ সিয়ামের এই অর্জনে তিনি খুবই আনন্দিত বলে জানিয়েছেন। তার বিশ্বাস শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি মাদরাসা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং সিয়ামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ