শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

দেশে এই প্রথম ওমিক্রন রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আজ শনিবার জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন শনাক্ত হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘আমাদের দুজন যে নারী ক্রিকেটারের শরীরে অমিক্রন ধরন পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টাইনে রেখেছি। তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার, সেটি চলছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, গত ৯ নভেম্বর এক ব্যক্তির নমুনা থেকে প্রথম ল্যাব কর্তৃক নিশ্চিত ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায় যা ২৪ নভেম্বর ঘোষণা দেওয়া হয়। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ