শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করলো ‘আল কাসেম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।আদিয়াত হাসান।।

দারুল উলুম হাটহাজারীর সাবেক মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম আল্লামা হাফেজ মুহাম্মদ কাসেম রহ-এর স্বরণে, আমীরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পৃষ্ঠপোষকতায়, ‘আল আবরার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর উদ্যোগে প্রকাশিত সাময়িকী ‘আল-কাসেম’-এর মোড়ক উন্মোচন হয়েছে।

ফটিকছড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া কোরআনিয়া তালিমুদ্দিন মাদ্রাসার ৮৩ তম বার্ষিক মাহফিলে ‘আল-কাসেম’-এর মোড়ক উন্মোচন করেন আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এ পত্রিকায় দুআ ও বাণী দিয়েছেন আমীরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, জামিয়া পটিয়ার মহাপরিচালক মুফতি আব্দুল হালিম বোখারী, দারুল উলুম হাটহাজারীর পরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া ও বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি আরশাদ রহমানী।

এছাড়া সাময়িকীটিতে প্রয়াত উলামা মাশায়েখদের নিয়ে বরেণ্য ইসলামীক স্কলার ও লেখকদের প্রবন্ধ ও স্মৃতিচারণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ের লেখা স্থান পেয়েছে। পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন জামিয়া কোরআনিয়া তালিমুদ্দিন, ফটিকছড়ি, -এর মুতাওয়াল্লী ও পরিচালক মাওলানা মুফতি মুহাম্মদ উসমান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ