শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিক্ষার্থীদের জন্য গাড়ীর ভাড়া হাফ দেয়া কি শরিয়ত সম্মত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মো. হাসান নামে একজন জানতে চেয়েছেন, বর্তমানে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য হাফ ভাড়ার বিধান চালু করা হয়েছে তা কি ইসলামি শরীয়ত সম্মত? দলীলসহ জানালে খুব উপকৃত হতাম।

উত্তর-

যে পরিবহনে উঠা হয়, যদি সেই পরিবহনের মালিক স্বেচ্ছায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া গ্রহণ করে থাকে, তাহলে হাফ ভাড়া দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত জায়েজ আছে।

কিন্তু পরিবহন মালিকদের বাধ্য করে তাদের উপর চাপ সৃষ্টি করে হাফ ভাড়া প্রদান করা শরীয়তসিদ্ধ নয়। এতে করে হাফ ভাড়া প্রদানকারীরা অন্যের হক নষ্ট করার গোনাহে দণ্ডিত হবে।

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ [٢:١٨٨

তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। [সূরা বাকারা-১৮৮]

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسِهِ»

হযরত আনাস বিন মালেক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলমানের সম্পদকে তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয়। [সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৮৫]- লেখাটি আহলে হক মিডিয়া থেকে নেয়া। 

والذى يعطيه بلا شرط فهو هدية (قواعد الفقه-307)

لا يجوز التصرف فى مال غيره بلا إذنه ولا ولايته (الدر المختار مع رد المحتار-9\291)

لا يجوز لأحد أن يتصرف فى ملك الغير بغير أذنه (قواعد الفقه-110، حلبى كبير-514)

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ