শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

বর্তমান সরকার গুটিকয়েক মানুষের জন্য উন্নয়ন করছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সরকার গুটিকয়েক মানুষের জন্য উন্নয়ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সাধারণ মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হচ্ছে বলেও দাবি করেন এ নেতা।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। স্বাধীনতার স্বপ্ন চুরমার। গণমাধ্যম নিয়ন্ত্রণে, গণমাধ্যম কর্মীরাও আজ অসহায়।

ফখরুল বলেন, শিক্ষা ব্যবস্থা দলীয়করণ করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা হচ্ছে। নির্বাচন ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধংস করা হয়েছে। কর্তৃবাদী রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলছে। তাই সব প্রতিষ্ঠান ধংস করা হয়েছে। ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় এই সরকার।

তিনি বলেন, বেগম জিয়া আজ ন্যূনতম অধিকার, চিকিৎসা থেকে বঞ্চিত। তারেক জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়ায় দেশে আসতে দেওয়া হচ্ছে না।

এ সব অবস্থা থেকে পরিত্রাণ পেতে দেশকে বাঁচাতে সব রাজনৈতিক দলকে নিয়ে আরেকটি জনগণের ঐক্য তৈরি করতে হবে। এর মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র, জনগণের সরকার কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ